শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় মসজিদের পাশে হাতবোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় মসজিদের পাশে হাতবোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় মসজিদের পাশে হাতবোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে হাতবোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুর-এ মদিনা মসজিদের পাশে এ বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মসজিদের পাশে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এসব বস্তু রেখে এলাকায় আতঙ্ক ছড়ানো ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে।

পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কোনো নিষিদ্ধ সংগঠন বা দুষ্কৃতকারী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২০:২৫