শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপির মিছিল
হোম » রাজনীতি » সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপির মিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুবিদখালী কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. শাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু, মো. গোলাম ফারুক মুন্সী ও মো. আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সী, যুগ্ম সম্পাদক মো. মঞ্জু বিশ্বাসসহ উপজেলা বিএনপির নেতারা। এ ছাড়া যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যদল, মহিলাদল ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সচেতন থাকার কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৯:০১:৪৮
