শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬

বামনায় আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোম » বরগুনা » বামনায় আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬


 

বামনায় আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সম্ভাব্য কর্মসূচির প্রতিবাদে এবং আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঘোষিত লকডাউনকে সামনে রেখে বরগুনার বামনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা উপজেলা সদরে সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গোলচত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির আস্থাভাজন এবং বামনা উপজেলা বিএনপির সদস্য আলহাজ রুহুল আমিন শরীফ।

 

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা আওয়ামী লীগের পূর্ববর্তী বিভিন্ন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, যেকোনো মূল্যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকবেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বামনা উপজেলা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

 

সমাবেশে বক্তব্য দেন বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি নেছার উদ্দিন শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আইন সম্পাদক ও ঢাকা জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট খান মো. জহিরুল ইসলাম, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান মামুন, বামনা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. আব্দুর রহমান মল্লিক, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও প্যানেল চেয়ারম্যান আবু সালেহ।

 

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দীপু সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল ও হাফিজুর রহমান হাফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সভাপতি মো. রায়হান নাজির ধলু, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন, উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সচিব মোসা. সোহেল পারভিন, সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম মোক্তাদী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাসির উদ্দিন জমাদ্দার এবং সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. সজীব হোসেন মুন্না।

 

সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪৯