শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
ছারছীনা দরবারে ১৩৬তম ঈছালে ছাওয়াব মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, কাল উদ্বোধন
হোম » ইসলামী জীবন » ছারছীনা দরবারে ১৩৬তম ঈছালে ছাওয়াব মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, কাল উদ্বোধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব মাহফিলের উদ্বোধন হবে। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এ মাহফিল চলবে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ যোহর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবার কথা রয়েছে।
মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, পীরভাই, মুহিব্বিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সদস্য-কর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটবে বলে আশা করছে আয়োজকেরা।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাওলানা মো. নজরুল ইসলাম সাগরকন্যাকে জানান, মাহফিল উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এ ছাড়া এসআরবি, সাদা পোশাকের পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থল দল দায়িত্বে থাকবে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। দরবার শরীফের পক্ষ থেকে হারানো মালামাল সংরক্ষণের বুথ, গাড়ি পার্কিং ও দোকানপাট নিয়ন্ত্রণসহ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন টিম কাজ করছে।
তিনি আরও জানান, দরবার শরীফের মুহিব্বিন ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কর্মীরা মাইকিং ও ব্যাপক প্রচারের মাধ্যমে মাহফিলের দাওয়াত সর্বত্র পৌঁছে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৫৯
