শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোম » ভোলা » আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬


 

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের হাজিরহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রুখে দেবেন। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন তাঁরা।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হোসেন হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্যসচিব হাফেজ আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:১৪:১৮