শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬

মঠবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

হোম » পিরোজপুর » মঠবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬


 

মঠবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে অপর একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৮:৫৮:৩৯