বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

হোম » রাজনীতি » আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

 

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেআইবি চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিএনপি শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠায় রাজপথে থাকবে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

 

মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:২৮