বুধবার ● ১১ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে কালীপূজা উপলক্ষে দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

হোম » সর্বশেষ » গোপালগঞ্জে কালীপূজা উপলক্ষে দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


 

গোপালগঞ্জে কালীপূজা উপলক্ষে দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাশুর ভক্তবাড়িতে শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার রাত ৯টায় মন্দির প্রাঙ্গণে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান চলে ভোররাত পর্যন্ত। এতে উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

 

বড় ডোমরাশুর ভক্তবাড়ি শ্রীশ্রী কালী মন্দিরের সভাপতি পলাশ ভক্ত বলেন, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুই দিনের উৎসব সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক পুণ্যার্থী ও উৎসবপ্রেমী মানুষ এতে অংশ নেন।

 

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় আয়োজক কমিটি, স্থানীয় প্রশাসন ও ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

সুশান্ত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০৬:০৩ ● ২৬ বার পঠিত