সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

চরফ্যাশনে যানজট নিরসনে অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের ঘোষণা

হোম » ভোলা » চরফ্যাশনে যানজট নিরসনে অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের ঘোষণা
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


চরফ্যাশনে যানজট নিরসনে অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের ঘোষণাসাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন পৌর সদরের যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

 

সোমবার (৯ নভেম্বর) চরফ্যাশন পৌর কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন রুমানা আফরোজ।

 

সভায় শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় যানজটের কারণ এবং তা নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় যেখানে-সেখানে গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়ক ও বাজারের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

 

সভায় সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌর প্রশাসনের এসব উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে চরফ্যাশন শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে মাঠপর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

পৌর প্রশাসক ও ইউএনও রুমানা আফরোজ বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং চরফ্যাশন পৌরসভাকে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে শিগগিরই উচ্ছেদ অভিযান ও ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০৩ ● ১৩ বার পঠিত