সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
কলাপাড়ার টিয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী সুমনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
হোম » পটুয়াখালী » কলাপাড়ার টিয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী সুমনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো. সুমন। তাঁর উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা দেওয়া হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসার বিষয়টি আগেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার করা হয়। এ কার্যক্রমে ছানি অপারেশন, চশমা ও প্রয়োজনীয় ওষুধসহ যাবতীয় চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম প্যাদা বলেন, অসহায় মানুষের কথা বিবেচনা করে তাঁদের বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
চিকিৎসা নিতে আসা মোসা. সালেহা বেগম বলেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। বিনামূল্যে চক্ষু চিকিৎসার খবর পেয়ে এখানে এসেছেন। তাঁর মতো অসহায় মানুষের জন্য এ উদ্যোগ অনেক উপকারে আসবে।
গাজী মো. সুমন বলেন, টিয়াখালী ইউনিয়নের সাধারণ মানুষের চক্ষু সমস্যার কথা বিবেচনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। হাসপাতালটির চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ইউনিয়নে এনে এ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১০:৩৫ ● ১৪ বার পঠিত
