বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
প্রাণী ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী
হোম » পটুয়াখালী » প্রাণী ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী
![]()
সাগরকন্যা ডেস্ক
প্রাণীকল্যাণ, প্রাণীবৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিইউইসিএস এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি)।
বুধবার বিকেলে বরিশাল ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটির (বিইউইসিএস) সভাপতি নাইমুর রহমান সজীব সংগঠনটির প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা, সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সি, অরণ্যমৈত্রী সংগঠনের সভাপতি ইয়াসিন তানভীর এবং সদস্য আলিফা ও রুকাইয়া উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করা দ্বিতীয় সংগঠন হিসেবে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি বন্যপ্রাণী, বিশেষ করে সাপসহ বিভিন্ন প্রাণী রক্ষা এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সময়: ১১:০৭:৫৭ ● ২৬ বার পঠিত
