বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক
হোম » খুলনা » ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে হিমাংশু দাস (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
আটক হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় তাঁর পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। এরপর তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ আটক আওয়ামী লীগ নেতাকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ৬:৫৭:৪০ ● ২৭ বার পঠিত
