বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬

বেতাগীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

হোম » সর্বশেষ » বেতাগীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

বেতাগীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনার বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জলিলুর রহমান খান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম পান্না।

 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তারী আক্তার অ্যানি।

 

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৪৬ ● ২৯ বার পঠিত