বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
কলাপাড়া ও রাঙ্গাবালীর ১২০ ট্রলারে জেলেদের জন্য জীবন সুরক্ষা উপকরণ বিতরণ
হোম » জেলে-মৎস্য » কলাপাড়া ও রাঙ্গাবালীর ১২০ ট্রলারে জেলেদের জন্য জীবন সুরক্ষা উপকরণ বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের জীবন ও সম্পদের সুরক্ষায় ১২০টি ট্রলারে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, প্রদীপ্ত প্রকল্পের ব্যবস্থাপক জাফর আলম এবং কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কর্মকর্তা সাবা শবনম।
অনুষ্ঠানে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সমুদ্রগামী ১২০টি ট্রলারের প্রতিটিতে পাঁচটি করে লাইফ জ্যাকেট, পাঁচটি বয়া, পাঁচটি বাঁশি ও একটি টর্চলাইট বিতরণ করা হয়।
প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও জলদস্যুদের হামলা থেকে জেলেদের জীবন সুরক্ষায় প্রতিটি সমুদ্রগামী ট্রলারের জেলেদের জন্য সুরক্ষা উপকরণ সরবরাহ করা হবে। এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে যেকোনো দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৪৭ ● ৩২ বার পঠিত
