বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
রাঙ্গাবালীতে চর কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা
হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে চর কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক্সকাভেটর দিয়ে চরের মাটি কাটার দায়ে শাকিল পরামানিক ও মিরাজ বিশ্বাস নামে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সাইনবোর্ড চর ও কাউখালী চরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। এ সময় এক্সকাভেটর দিয়ে চরের মাটি কাটা ও খননের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শাকিল পরামানিক পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে মিরাজ বিশ্বাস পাবনার বেড়া উপজেলার আমিরাবাদ এলাকার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১২:৪২:৩০ ● ১৫ বার পঠিত
