বুধবার ● ২১ অক্টোবর ২০২৬

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

হোম » বিশ্ব » রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবারের এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন তাঁরা।

 

বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি তেহরান ও মস্কোর মধ্যে নিয়মিত কূটনৈতিক পরামর্শ অব্যাহত রাখা এবং বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তিগুলোর বাস্তবায়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

 

ইরান ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’র আওতায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

 

বৈঠকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি, ফিলিস্তিন ও ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি এবং ককেশাস ও ইউরোপের বিভিন্ন বিষয় স্থান পায়।

 

আঞ্চলিক বিরোধ ও সংকট রাজনৈতিক আলোচনা এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন আরাগচি ও লাভরভ। এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার এবং সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

 

বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত পরামর্শ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১:৩৩:০৯ ● ১৯ বার পঠিত