বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
দুমকিতে দুই পূজামণ্ডপে অনুদান দিলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ
হোম » পটুয়াখালী » দুমকিতে দুই পূজামণ্ডপে অনুদান দিলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দিয়েছেন প্রেসক্লাব দুমকির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা উপজেলা সদরের নতুন বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও লেবুখালী ইউনিয়নের গোসাইবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন দুই মন্দিরের পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন। পরে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
পরিদর্শনকালে জসিম উদ্দিন সুমন সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সুমন মৃধা, আইসিটি সম্পাদক রাজিবুল ইসলাম, নির্বাহী সদস্য আমির হোসাইনসহ অন্য সদস্যরা।
এ ছাড়া পৃথক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিরা বক্তব্য দেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ১১:২৮:৩২ ● ১৯ বার পঠিত
