বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
হোম » ঢাকা » প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। রাজৈর থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:১৪:৩৩ ● ২৩ বার পঠিত
