শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬

বেতাগীতে আগামীকাল রবিবার আসছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

হোম » বরগুনা » বেতাগীতে আগামীকাল রবিবার আসছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


 

বেতাগীতে আগামীকাল রবিবার আসছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) বেতাগীতে সরকারি সফরে আসছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

 

জাতীয় সংসদের চিফ হুইপের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনের স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

 

সফরসূচি অনুযায়ী, সফরকালে নুরুল ইসলাম মনি বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন করবেন। এ ছাড়া উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ করবেন।

 

এইদিন বেতাগী পৌরসভার উদ্যোগে নির্মিত ‘পৌর পাঠাগার’ উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:২৬:২৪ ● ২২ বার পঠিত