শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা
হোম » বিশ্ব » তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা
সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাটিকে ১৯৪২ সালের পর, অর্থাৎ গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।
জনসংখ্যার দিক থেকে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ৪৮ ঘণ্টায় শহরটিতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি। অতিবৃষ্টির ফলে শহরটির বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বলেন, ‘আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একই সঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করছি।’
শুক্রবার সকালে ইস্তাম্বুলের সারিয়ের জেলার একটি সেতুর নিচ থেকে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই জেলায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এর আগে বন্যায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বন্যায় শহরটির বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সড়ক ও পার্কিং এলাকা পানিতে তলিয়ে গেছে। পানির তোড়ে ভেসে যাওয়া বেশ কিছু যানবাহন শহরের উঁচু পাহাড়ি এলাকায় গিয়ে স্তূপ হয়ে জমা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৯:০৫ ● ১৯ বার পঠিত
