শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬

গৌরনদীতে হানিফ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হোম » বরিশাল » গৌরনদীতে হানিফ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে হানিফ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বার্থী এলাকার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের পর মোটরসাইকেলসহ বাসের নিচে চলে যান অপু। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

নিহত অপু মাঝি সালেক মাঝির ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩০ ● ২৯ বার পঠিত