শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬

বরগুনায় ১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া এলপিজি বিক্রি বন্ধ

হোম » বরগুনা » বরগুনায় ১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া এলপিজি বিক্রি বন্ধ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


বরগুনায় ১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া এলপিজি বিক্রি বন্ধসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় আগামী ১ নভেম্বর থেকে বিস্ফোরক লাইসেন্স ছাড়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর এ নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বৃহস্পতিবার বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এলপিজি গ্যাসের পরিস্থিতি পর্যালোচনা সভায় এ নির্দেশনার কথা জানানো হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নুরুল ইসলাম মনি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা।

 

সভায় জেলার এলপিজি গ্যাসের সরবরাহ, বাজার পরিস্থিতি ও ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা পরিচালনার প্রস্তুতি নিতে বলা হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, এলপিজি গ্যাস ডিলার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহীনসহ বিভিন্ন কোম্পানির ডিলার, গ্যাস ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ৯:৫৩:১৮ ● ৫৮ বার পঠিত