বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬

গৌরনদীতে চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

হোম » বরিশাল » গৌরনদীতে চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আকন কামরুজ্জামান এবং বার্থী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম জাহাঙ্গীর আলম।

 

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

 

বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩৩ ● ৩২ বার পঠিত