মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬

ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত না হয়ে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

 

পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনুর রশীদ, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আবদুস সোবহান, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামিম হাওলাদার, যুবদল নেতা আলামিন হাওলাদার এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপদলনেতা সজীব কুমার হালদার শাওনসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩২ ● ১৪ বার পঠিত