মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

 

পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আযাদ ও এনজিও প্রতিনিধি মো. মনিরুল ইসলাম।

 

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৮ ● ১৩ বার পঠিত