সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬

কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন কাজী (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার আল আমিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের সোহরাব কাজীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে সংঘটিত ঘটনার মামলায় আল আমিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় মামলা করা হয়।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল আমিন কাজীকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৩৫ ● ৬৮ বার পঠিত