সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬

আড়িয়াল খা নদীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বপন

হোম » বরিশাল » আড়িয়াল খা নদীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বপন
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


আড়িয়াল খা নদীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

আড়িয়াল খা নদীর ভয়াবহ ভাঙনে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর ও নলচিড়া ইউনিয়নের মোল্লারখাল এলাকার মানুষের জীবনযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।

 

রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে তিনি পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কার্যালয়ে গিয়ে নদীভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

পানি সম্পদ মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

পরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দ্রুত নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১২:২৮:০১ ● ২১ বার পঠিত