রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
হোম » পিরোজপুর » পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
এর আগে রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘর থেকে মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখের ছেলে।
পুলিশ সুপার জানান, অভিযানের সময় মিরাজ শেখের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫:৫১:০৬ ● ২২ বার পঠিত
