সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬

নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অস্ত্রোপচার, যুবতীর মৃত্যু

হোম » আলোচিত খবর » নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অস্ত্রোপচার, যুবতীর মৃত্যু
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অস্ত্রোপচার, যুবতীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

নারী থেকে পুরুষের শারীরিক রূপান্তরের আকাঙ্ক্ষায় স্তন অস্ত্রোপচার করাতে গিয়ে রোজি আক্তার লিজা (৩১) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত রোজি আক্তার লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার ওরফে রব রাজার মেয়ে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো চলাফেরা ও আচরণ করতেন। ছেলেদের মতো চুল কাটাসহ নিজেকে পুরুষের আদলে দেখতে তার আগ্রহ ছিল। এ কারণে তিনি ধাপে ধাপে শারীরিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ-গ্রিন রোড এলাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে লিজার স্তন অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেমিনি ওরফে জেনিফা আক্তার নামে এক যুবতীর সঙ্গে লিজার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জেনিফা দীর্ঘদিন লিজার বাড়িতে অবস্থান করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিতেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

সূত্রের দাবি, প্রায় তিন বছর আগে পারিবারিক সম্পর্কের জটিলতার একপর্যায়ে লিজা বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফার সঙ্গে তার পরিচয় হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর জেনিফা লিজাদের বাড়িতে এসে দীর্ঘ সময় অবস্থান করেন।

 

লিজার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার বিকেলে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধ্যার মধ্যেই স্থানীয়ভাবে তার দাফন সম্পন্ন করা হয়।

 

সম্পাদনা নোট: মৃত্যুর কারণ চিকিৎসাগতভাবে নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসক বা ময়নাতদন্ত প্রতিবেদনের বক্তব্য যুক্ত করা হলে সংবাদটি আরও তথ্যগতভাবে শক্তিশালী ও আইনগতভাবে সতর্ক হবে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৩০ ● ২৮ বার পঠিত