রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা (৩০) নামে ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি কলাপাড়া উপজেলার চিহ্নিত মাদককারবারি।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডে হোটেল সাউথ স্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
মহিপুর থানার এসআই মো. সামছুল আলম, এসআই মাহমুদুল হাসান, এএসআই মো. আবুল বাশার ও এএসআই মো. হাসান মাসুদসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। পরে গ্রেপ্তার মাসুদ রানার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাসুদ রানা কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত আবদুল কাদের ফকিরের ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ আবাসনের ৯ নম্বর ঘরে বসবাস করেন।
পুলিশের পিসিপিআর যাচাই অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগে ১০টি মাদক মামলা ও ছয়টি অন্যান্য মামলা রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলাম।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
বাংলাদেশ সময়: ২২:৩৫:১১ ● ৬২ বার পঠিত
