শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের পৃথক দুই অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলাপাড়া পৌরশহর ও নীলগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের অফিস মহল্লায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল ওরফে সজিব (২৩), সৌরভ (২০) ও জয় (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি কলাপাড়া পৌরশহরে।
অন্যদিকে, একই রাতে নীলগঞ্জ ইউনিয়নের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রোসনাবাদ গ্রামের বাসিন্দা রিয়াজ খলিফা (৩৩) নামে এক যুবককে ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় কলাপাড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০:০৭:০৭ ● ২৯ বার পঠিত
