শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
হোম » ভোলা » বোরহানউদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভোলার বোরহানউদ্দিনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গীতাপাঠ, পূজা-অর্চনা, আরতি, কীর্তন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।
পরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রক্ষিত ও সম্পাদক বিল্টু চন্দ্র দাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম মন্দিরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নারায়ণ কর্মকার, সহসভাপতি গোপাল ঘোষ, সম্পাদক নীলরতন দেসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক ও বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:২৭:৪৩ ● ২৪ বার পঠিত
