শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক মিরাজের স্মরণে বরিশালে শোকসভা ও দোয়া
হোম » বরিশাল » সাংবাদিক মিরাজের স্মরণে বরিশালে শোকসভা ও দোয়া
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মরণে শোকসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে পেশাদার সংবাদকর্মীদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহসভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নিকুঞ্জ বালা পলাশ এবং সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাসান।
ফোরামের সাধারণ সম্পাদক সাঈদ পান্থের সঞ্চালনায় প্রয়াত সাংবাদিক মিরাজ হোসাইনের কর্মজীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাংবাদিক কমল সেন গুপ্ত, এম জহির, সুখেন্দু এদবর, কেএম এনায়েত হোসেন, মর্তুজা জুয়েল, খোকন আহমেদ হীরা, ফাহিম ফিরোজ, আরিফুল ইসলাম, এম সালাউদ্দিন, এমকে রানা ও আরিফ হোসেনসহ অনেকে।
এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের বাবা নুরুল হক মিয়া এবং তাঁর দুই ছেলে মাহিমুল হাসান এমদাদ ও সাবের হোসেন উপস্থিত ছিলেন।
সবশেষে প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৯ ● ২৬ বার পঠিত
