শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে বর্ণাঢ্য র্যালি
হোম » বরিশাল » জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে বর্ণাঢ্য র্যালি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ বন্দর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান। জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্যসচিব পঙ্কজ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রভাষক বিপ্লব মিত্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিমাই কীর্তনীয়া, সাধারণ সম্পাদক বাবুল এবং সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বরুণ কুমার সাহাসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৭ ● ১৯ বার পঠিত
