বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে গভীর রাতে বসতঘরে ঢিল, ফলজ গাছ কাটার অভিযোগ

হোম » পটুয়াখালী » দুমকিতে গভীর রাতে বসতঘরে ঢিল, ফলজ গাছ কাটার অভিযোগ
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে গভীর রাতে বসতঘরে ঢিল, ফলজ গাছ কাটার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে গভীর রাতে বসতঘরের টিনের চালে ঢিল নিক্ষেপ ও ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ খান।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট রাত থেকে ৩ আগস্ট সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে আরিফ খানের বসতঘরের টিনের চালে ঢিল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। একই সঙ্গে বাড়ির আশপাশে থাকা কলাগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়।

 

ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় তার প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরদিন রাতেও একইভাবে হামলা চালিয়ে বাড়ির একটি জাম্বুরা গাছের ডালপালা কেটে ফেলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

আরিফ খান বলেন, দীর্ঘদিন ধরে রাতে দুর্বৃত্তরা তাদের বাড়িতে ঢিল ছুড়ে ভয়ভীতি সৃষ্টি করছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৯ ● ১৮ বার পঠিত