বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হোম » খেলা » কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
বিশেষ অতিথি ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ পূর্ণতা পায় না। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, পড়ালেখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬:১৪:২৪ ● ১৪ বার পঠিত
