মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হোম » রাজনীতি » মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় পাতারহাট বন্দরের উত্তর বাজার ঈদগাহ মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি পাতারহাট বন্দরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, ‘সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।’

 

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২১:৫২:৩৩ ● ২৫ বার পঠিত