মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
বৈরি আবহাওয়া উপেক্ষা করে নাজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হোম » রাজনীতি » বৈরি আবহাওয়া উপেক্ষা করে নাজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর রোড প্রদক্ষিণ শেষে টাইম টাওয়ার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদুল ইসলাম ও যুবদল নেতা মিজানুর রহমান শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, ইয়াহিয়া খান ও সফিকুল ইসলাম সাফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:১০:৪১ ● ২২ বার পঠিত
