মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জহির উদ্দিন স্বপনের

হোম » রাজনীতি » গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জহির উদ্দিন স্বপনের
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জহির উদ্দিন স্বপনের

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতারা। এ সময় তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।

 

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।

 

গৌরনদী কলেজের সাবেক ভিপি মো. জাকির হোসেন রাজা সভা সঞ্চালনা করেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

 

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:০৪:২৯ ● ৩০ বার পঠিত