মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
বানারীপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা
হোম » রাজনীতি » বানারীপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)
গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ পুনর্গঠনের অঙ্গীকারে বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর বাজারের ফেরিঘাট এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের সাংসদ সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু দলের প্রতিষ্ঠার স্মৃতিচারণ করে বলেন, ‘১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ সামনে রেখে এই দল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেই আদর্শিক দলের কর্মী। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী দলের প্রতিটি নেতাকর্মীর মাঝে ভিন্ন এক আমেজ ও নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।’
উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মঞ্জুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান সালেহ প্রিন্স, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সিনিয়র সহসভাপতি আঃ সালাম, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সম্পাদক মিজান ফকির, শ্রমিক দলের সভাপতি সম্রাট তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক রিয়াজ ফকির এবং ছাত্রদল সভাপতি রুবেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৪:২৮ ● ২৫ বার পঠিত
