মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

বাকেরগঞ্জের ইউএনও মিলটন পাল হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক

হোম » বরিশাল » বাকেরগঞ্জের ইউএনও মিলটন পাল হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

বাকেরগঞ্জের ইউএনও মিলটন পাল হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালকে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ৩১ আগস্টের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাঁকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

 

মিলটন চন্দ্র পাল ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সরকারি উপজেলা পোর্টালের তথ্য অনুযায়ী, তিনি চলতি বছরের ১১ মে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

 

বাকেরগঞ্জে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। প্রশাসনিক দক্ষতা, সততা, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়।

 

বাকেরগঞ্জে যোগদানের আগে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন মিলটন চন্দ্র পাল। তিনি এর আগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দীর্ঘদিন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনের সময় ২০২১ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

 

পরবর্তীতে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

নতুন পদায়নের মাধ্যমে এবার হবিগঞ্জ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে যুক্ত হচ্ছেন মিলটন চন্দ্র পাল।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৪ ● ২১ বার পঠিত