মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হোম » রাজনীতি » মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ সালাহ উদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৬ ● ২৩ বার পঠিত