মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনের ১০ ফুট লম্বা অজগর লোকালয়ে, উদ্ধারের পর বনে অবমুক্ত

হোম » খুলনা » সুন্দরবনের ১০ ফুট লম্বা অজগর লোকালয়ে, উদ্ধারের পর বনে অবমুক্ত
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

সুন্দরবনের ১০ ফুট লম্বা অজগর লোকালয়ে, উদ্ধারের পর বনে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে।

 

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কালীবাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে একই দিন সন্ধ্যার পর সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা রেজাউল গাজী কালীবাড়ি এলাকায় একটি অজগর সাপ আটকা পড়ার বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করেন।

 

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্ধারকৃত অজগরটি কালাবগী স্টেশনের আওতাধীন সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন, কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. আ. ছালাম, সহযোগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামিসহ বন বিভাগের সদস্যরা।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি কালাবগী স্টেশনের আওতাধীন সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৫৬ ● ২৯ বার পঠিত