সোমবার ● ৩১ আগস্ট ২০২৬

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিনের সিজিপিএ ৪.০০ অর্জন

হোম » পটুয়াখালী » ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিনের সিজিপিএ ৪.০০ অর্জন
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিনের সিজিপিএ ৪.০০ অর্জন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিবিএ ৫ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৪.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মোঃ মাহিন রহমান।
তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি সাতানী গ্রামের বাসিন্দা। মাহিন রহমান স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান ও গৃহিনী শাহানা আক্তারের বড় ছেলে।
শিক্ষাজীবনেও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি। বরিশালের আবদুর রব সেরনিয়াবাত স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং সরকারি হাতেম আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ (ম্যানেজমেন্ট) বিষয়ে ভর্তি হন।
সর্বশেষ ৫ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ ৪.০০ অর্জনের মাধ্যমে তিনি তার মেধা ও পরিশ্রমের পরিচয় দিয়েছেন।
মাহিন রহমানের এই সাফল্যে তার পরিবারে আনন্দের বন্যা বইছে। তার বাবা-মা ছেলের এমন কৃতিত্বে গর্ব প্রকাশ করে সবার কাছে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।

এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:০৮ ● ২৫৬ বার পঠিত