সোমবার ● ৩১ আগস্ট ২০২৬

৪০ বছর পর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

হোম » বিনোদন » ৪০ বছর পর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

৪০ বছর পর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

প্রায় চার দশক পর আবারও রেসকারচালক কোল ট্রিকল চরিত্রে ফিরছেন হলিউড তারকা টম ক্রুজ। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি মুক্তি পাবে ২০২৮ সালের ২ জুন।

 

টনি স্কট পরিচালিত মূল সিনেমায় অবসর নেওয়া এক কিংবদন্তি রেসিং তারকার হাত ধরে নতুন একটি নাসকার দলে যোগ দিতে দেখা যায় কোল ট্রিকলকে। দ্রুতগতির রেসিংয়ের পাশাপাশি নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প ছিল সিনেমাটির অন্যতম আকর্ষণ। নতুন কিস্তিতেও একই চরিত্রে ফিরছেন টম ক্রুজ।

 

সম্প্রতি অ্যান হ্যাথাওয়ের যুক্ত হওয়ার খবর উদ্‌যাপন করে সামাজিক মাধ্যমে একটি প্রচারমূলক ছবি প্রকাশ করেন টম ক্রুজ। সেখানে তাঁকে ও হ্যাথাওয়েকে একটি নাসকার রেসট্র্যাকে দেখা গেছে।

 

নতুন সিনেমার গল্প নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে। নতুন গল্পের কেন্দ্রবিন্দুতেও থাকবে মোটর রেসিংয়ের জগৎ।

 

নতুন কিস্তিটি পরিচালনা করবেন জনাথন লেভিন। সিনেমাটির প্রযোজক টম ক্রুজ। সহ-প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার।

 

‘ডেজ অব থান্ডার’-এ ফেরা টম ক্রুজের ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত থাকার পর তিনি এবার অন্য বড় প্রকল্পেও মনোযোগ দিচ্ছেন। এরই মধ্যে ‘টপ গান’-এর নতুন কিস্তির কথাও শোনা যাচ্ছে।

 

অন্যদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন অ্যান হ্যাথাওয়ে। একাধিক আলোচিত সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটছে তাঁর।

বাংলাদেশ সময়: ৭:০৯:৫৯ ● ২৫ বার পঠিত