রবিবার ● ৩০ আগস্ট ২০২৬

দুমকিতে শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মাতলেন শিক্ষা অফিসার

হোম » পটুয়াখালী » দুমকিতে শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মাতলেন শিক্ষা অফিসার
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


দুমকিতে শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মাতলেন শিক্ষা অফিসার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্প, কুশল বিনিময় ও আনন্দঘন সময় কাটিয়ে শিক্ষার প্রতি আগ্রহ জাগালেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় তিনি উপজেলার মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমি পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে শিক্ষা অফিসার শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ পরিবেশে কথা বলেন। তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবন সম্পর্কে খোঁজ নেন। শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে তাঁর সঙ্গে গল্পে মেতে ওঠে। এতে শ্রেণিকক্ষে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
তিনি প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শ্রেণিকক্ষের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
এ সময় প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মৃধা ফিরোজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মো. কামরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিসারের আন্তরিক আচরণে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ১৮:৩১:১০ ● ৩৮ বার পঠিত