বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
বিষখালী নদীতে জেলে মালেকের জালে ৬ কেজি ৫০০ গ্রামের বোয়াল
হোম » জেলে-মৎস্য » বিষখালী নদীতে জেলে মালেকের জালে ৬ কেজি ৫০০ গ্রামের বোয়াল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে জেলে মালেকের জালে ধরা পড়েছে ৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় বোয়াল মাছ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মাছটি ধরা পড়ার পর স্থানীয় বাজারে নিয়ে গেলে সেটির কেজিপ্রতি দাম হাঁকা হয় এক হাজার টাকা। বড় আকারের বোয়ালটি দেখতে ও কিনতে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা দেয়।
জেলে মালেক জানান, সকালে বিষখালী নদীতে মাছ ধরার সময় হঠাৎ জালে বড় মাছ আটকা পড়ার বিষয়টি টের পান। পরে জাল টেনে তুললে বড় আকারের বোয়াল মাছটি দেখতে পান তিনি। মাছটি পেয়ে তিনি আনন্দিত।
স্থানীয়রা জানান, বিষখালী নদীতে মাঝেমধ্যে বোয়ালসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ে। তবে ৬ কেজি ৫০০ গ্রাম ওজনের বোয়াল ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাছটির দাম হাঁকা হয়েছে প্রায় ৬ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৩ ● ২৩ বার পঠিত
