বুধবার ● ২৬ আগস্ট ২০২৬

গলাচিপায় ১২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ১২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

গলাচিপায় ১২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মরিচপট্টি এলাকায় মোঃ শাহজাহান ঘরামীর চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গলাচিপা থানার এসআই মোঃ সোহান আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার আলমগীর হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেহাকাঠী গ্রামের আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে।

 

পুলিশ জানায়, এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৬ ● ২২ বার পঠিত