বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
মোংলা সরকারি হাসপাতালে ঝটিকা পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
হোম » সর্বশেষ » মোংলা সরকারি হাসপাতালে ঝটিকা পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি সেখানে উপস্থিত হয়ে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এসে দেখেছি, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।’ কোনো রোগী যেন অভিযোগের সুযোগ না পান এবং সবাই যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।
এ সময় হাসপাতালের ইমার্জেন্সি রুম আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর হাসপাতালে আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।
বাংলাদেশ সময়: ১৬:৪০:২৪ ● ১০৫ বার পঠিত
