বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল
হোম » পটুয়াখালী » দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মানিক মিয়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব গাজী সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাচ নাঈন আহম্মেদ হাসান, দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কিবরিয়া করিম ও রনগোপালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইন হাওলাদারসহ নেতাকর্মীরা।
বক্তারা বলেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং দলীয় নেতাকর্মীদের হয়রানি করতে করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা করার ঘটনাকে ভুল সিদ্ধান্ত বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, রাজনৈতিক কোনো ব্যক্তি তার ওপর হামলা চালাননি। তবে পরবর্তী সময়ে বরিশালে চিকিৎসা নিতে যাওয়ার সময় তিনি বক্তব্য পরিবর্তন করেছেন বলে অভিযোগ করেন তারা।
বাংলাদেশ সময়: ১৫:২০:০৬ ● ১৫ বার পঠিত
